| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিলেট সীমান্তে ৫৩ মহিষসহ ভারতীয় মালামাল জব্দ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৬, ২০২৫ ইং | ০৭:০৬:০৪:পূর্বাহ্ন  |  ৪৮০৩৮৩২ বার পঠিত
সিলেট সীমান্তে ৫৩ মহিষসহ ভারতীয় মালামাল জব্দ

রিপোর্টার্স ডেস্ক: সিলেটের জৈন্তাপুর সীমান্তে ৫৩টি মহিষসহ ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৬ সেপ্টেম্বর) ভোরে বিজিবি জকিগঞ্জ ১৯ ব্যাটালিয়নের বিশেষ অভিযানে জৈন্তাপুরের সারিঘাট এলাকায়, সীমান্ত জিরো লাইন থেকে সাড়ে ৩ কিলোমিটার ভেতরে এসব মহিষ আটক করা হয়।

বিজিবি জানায়, আটক মহিষের সিজার মূল্য প্রায় ৯৯ লাখ ৪০ হাজার টাকা।

এর আগে শুক্রবার জৈন্তাপুর বিওপির একটি আভিযানিক টহল দল পরিত্যক্ত অবস্থায় ৪টি ভারতীয় কম্বল জব্দ করে, যার সিজার মূল্য ৩২ হাজার টাকা।  

বিজিবি জকিগঞ্জ ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪