| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিশ্চুপ থেকে বিভ্রান্তি ছড়াল কৃত্রিম বুদ্ধিমত্তা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৮, ২০২৫ ইং | ০৭:৫৯:০১:পূর্বাহ্ন  |  ১৩৩৬৮৬৯ বার পঠিত
নিশ্চুপ থেকে বিভ্রান্তি ছড়াল কৃত্রিম বুদ্ধিমত্তা
ছবির ক্যাপশন: নিশ্চুপ থেকে বিভ্রান্তি ছড়াল কৃত্রিম বুদ্ধিমত্তা

রিপোর্টার্স২৪ ডেস্ক : চ্যাটজিপিটির কয়েকটি পরিষেবা ব্যাহতের ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে সারাবিশ্বে। কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর এই চ্যাটবট বেশ কিছুটা সময় ডাউন হওয়ার সম্মুখীন হয়েছে। চ্যাটজিপিটির পরিষেবা না পেয়ে গ্রাহক সোশ্যাল মিডিয়ায় নিজেদের হতাশার কথা ব্যক্ত করেছেন। বিশ্বের কয়েকটি দেশে এই কনভার্সেশনাল এআই চ্যাটবটের পরিষেবা থমকে গিয়েছিল বলে জানা গেছে।

চ্যাটজিপিটির পরিষেবা ব্যাহত হওয়ার ঘটনা সুস্পষ্ট করেছে ডাউন ডিটেক্টর গবেষণা সংস্থা। বিশ্বে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে কয়েক হাজার গ্রাহক এই পরিষেবার বিভ্রাটে পড়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ঠিক কী ধরনের সমস্যা হয়েছে, সে বিষয়ে অনেক গ্রাহক বিশেষ কয়েকটি সমস্যার কথা উল্লেখ করেছেন।

অনেক গ্রাহক চ্যাটজিপিটির সাইটে প্রবেশই করতে পারেননি–এমন অভিযোগ করেছেন। অধিকাংশ ভুক্তভোগী বলেছেন, চ্যাটজিপিটির সাইট খুললেও কোনো পরিষেবা পাওয়া যায়নি। চ্যাটজিপিটির অনেক গ্রাহক এক্স হ্যান্ডলে নিজের অভিজ্ঞতায় লিখেছেন, অনেকটা সময় ধরে প্রশ্নের জবাব দেয়নি চ্যাটজিপিটি। আবার উত্তর দিতে সময় প্রয়োজন–এমন কোনো বার্তা গ্রাহককে জানায়নি। সুতরাং অনেক সময় অপেক্ষায় থেকে গ্রাহকের মধ্যে বিরক্তি তৈরি হয়।

অনেক ভুক্তভোগী আবার লিখেছেন, মন খুব খারাপ। কষ্ট লাগছে। কারণ, আমার কাজের সঙ্গী ডাউন। কেউ লিখেছেন, এমন অভিজ্ঞতা আগে কখনও হয়নি। অনেকেই বলছেন, চ্যাটজিপিটিকে প্রশ্ন করলেও মিলছে না কোনো উত্তর।

চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই এমন পরিষেবা বিভ্রাটের বিষয়ে তেমন কোনো বিশেষ কারণ সুস্পষ্ট করেনি। বিশ্বের কয়েকটি সংবাদমাধ্যম এই প্ল্যাটফর্মের পরিষেবা বিভ্রাটের বিষয়ে বিশেষভাবে উল্লেখ করেছে। বিশ্বের ঠিক কয়টি দেশে চ্যাটজিপিটির পরিষেবায় এমন সমস্যা হয়েছে, তাও এখনও অস্পষ্ট রয়েছে। ওপেনএআই কর্তৃপক্ষ এখনও দাপ্তরিক কোনো বক্তব্য বা বিবৃতি প্রকাশ করেনি। কিন্তু এআই গবেষকরা বলছেন, হঠাৎ এমন সমস্যা আত্মবিশ্বাসে ঘাটতি তৈরি করেছে। ভবিষ্যতে এআই পরিষেবায় দীর্ঘমেয়াদি কোনো সমস্যা সৃষ্টি হলে সারাবিশ্বে হট্টগোল লেগে যাবে। তাই উদ্ভূত ঘটনা কৃত্রিম বুদ্ধিমত্তার সীমাবদ্ধতার কথা সামনে এনেছে বলেই প্রতীয়মান হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪