| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৪০ হাজার ফলোয়ার হারিয়েছেন জাহ্নবী কাপুর

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২১৫১১২৬ বার পঠিত
৪০ হাজার ফলোয়ার হারিয়েছেন জাহ্নবী কাপুর
ছবির ক্যাপশন: ৪০ হাজার ফলোয়ার হারিয়েছেন জাহ্নবী কাপুর

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক:

দিন দুয়েক আগে ভারত-পাকিস্তান যুদ্ধে উত্তাল ছিল সামাজিক মাধ্যম। এ সময় দেশের হয়ে কথা বলেছে গোটা বলিউড। বি-টাউনের ডাকসাইটে তারকারা পাকিস্তানের বিরুদ্ধে চালানো অপারেশন সিঁদুরের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় ছিলেন সরগরম। 


এর খেসারত দিতে হচ্ছে আলিয়া ভাট, অজয় দেবগন, কার্তিক আরিয়ান, সারা আলি খান বা জাহ্নবী কাপুরদের। সামাজিক মাধ্যমে প্রমাণ সংখ্যক ফলোয়ার কমেছে তাদের। 


ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। অপারেশন সিঁদুরের প্রশংসা করে পাকিস্তানের বিপক্ষে কথা বলায় একদিনে আলিয়া ভাট হারিয়েছেন ১ লাখ আনুসারী। বিয়ে না করেই বাবা হলেন সাইফপুত্র ইব্রাহিম!


একই কারণে অজয় দেবগনকে আনফলো করেছেন ২০০০০ ফলোয়ার, কার্তিক আরিয়ান হারিয়েছেন ৬০ হাজার অনুসারী। বাদ যাননি জাহ্নবী কাপুর, সারা আলী খানও। তারা দুজনে ফলোয়ার হারিয়েছেন যথাক্রমে ৪০ হাজার ও ২৫ হাজার অনুসারী।


মে মাসের ৭-৮ তারিখ থেকে বলিউড তারকাদের ফলোয়ার সংখ্যায় এই ধ্বস নামে। যদিও যুদ্ধ বিরতি ঘোষণার পর সামাজিক মাধ্যমে তিক্ততা কমেছে। ফলে ফের কপাল খুলেছে তারকাদের। বাড়তের শুরু করেছে তাদের অনুসারী সংখ্যা। 


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪