| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধর্মীয় অনুভূতিতে আঘাত, জনপ্রিয় অভিনেতার বিরুদ্ধে মামলা

reporter
  • আপডেট টাইম: মে ১৫, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২১৩৬৭২০ বার পঠিত
ধর্মীয় অনুভূতিতে আঘাত, জনপ্রিয় অভিনেতার বিরুদ্ধে মামলা
ছবির ক্যাপশন: ধর্মীয় অনুভূতিতে আঘাত, জনপ্রিয় অভিনেতার বিরুদ্ধে মামলা

এন্টারটেইমেন্ট ডেস্ক: 

ধর্মীয় কারণে অভিনয়শিল্পীর বিরুদ্ধে মামলা করার সংস্কৃতি ভারতে প্রায় প্রতিষ্ঠিত। এ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে বলিউড, দক্ষিণী তাবড় তারকাদের। এবার খেসারত দিতে হচ্ছে দক্ষিণী অভিনেতা সান্থানামের। অভিনেতার মুক্তি প্রতীক্ষিত ‘ডিডি নেক্সট লেভেল’ সিনেমার গানের বিরুদ্ধে মামলা করেছে ভারতের বিজেপি নেতা। ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য।  


এই ছবিতে একটি ভক্তিমূলক সংগীত র‍্যাপ হিসেবে ব্যবহার করে বিতর্কের জন্ম দিয়েছে। ‘কিসসা ৪৭’ শিরোনামের ওই গানে ব্যবহার করা হয়েছে ভক্তিমূলক সংগীত ‘শ্রীনিবাসা গোবিন্দ, শ্রী ভেঙ্কটেশা গোবিন্দ’। এই গানটিকে ‘ওয়েস্টার্ন’ র‍্যাপের সঙ্গে মিশিয়ে উপস্থাপন করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিরুমালা তিরুপতি দেবস্থানম (টিটিডি) এবং বিজেপি নেতা ভানুপ্রকাশ রেড্ডি।


তিনি অভিযোগ করেছেন গানের মাধ্যমে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান এবং অভিনেতা সান্থানামের বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলা করেছেন ভানুপ্রকাশ। 


তিনি আরও জানিয়েছেন, ‘গানটি সিনেমা ও সামাজিক মাধ্যম থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ করেছেন। অভিযোগের পরও যদি এই বিষয় পদক্ষেপ না নেওয়া হয় তাহালে আরও বড় পরিসরের প্রতিবাদ ও আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন বিজেপি নেতা।’


এস. প্রেম আনন্দ পরিচালিত ছবিতে সান্থানাম ছাড়াও অভিনেয় করেছেন গীতিকা তিওয়ারি, সেলভারাঘবন এবং গৌতম বাসুদেব মেনন। কমেডি হরর চলচ্চিত্রটি ২০২৩ সালের ডিডি রিটার্নস  এর সিক্যুয়েল। 


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪