| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পানিতে সন্তান জন্ম, কটাক্ষের শিকার অভিনেত্রী

reporter
  • আপডেট টাইম: মে ১৫, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২১৩৭৬৩৭ বার পঠিত
পানিতে সন্তান জন্ম, কটাক্ষের শিকার অভিনেত্রী
ছবির ক্যাপশন: বলিউড অভিনেত্রী কল্কি কেঁকলা

এন্টারটেইনমেন্ট ডেস্ক:

স্রোতের জোয়ারে গা ভাসান না এরকম বলিউড অভিনেত্রীদের মধ্যে অন্যতম কল্কি কেঁকলা। পেশাগত জীবনের মতো ব্যক্তিজীবনেও অন্যদের চেয়ে আলাদা অভিনেত্রী। এজন্য শুধু প্রশংসা না, জোটে সমালোচনাও। পানিতে সন্তান জন্ম দিয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন কল্কি।


ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে প্রথম মা হন কল্কি। পানির মধ্যে জন্ম দেন কন্যা সন্তান সাফোর। এ কারণে তার নাম উঠেছিল সমালোচনার টেবিলে। ভারতের মানুষজন এজন্য ডাইনি বলে সম্বোধন করেছিলেন তাকে।


এক সাক্ষাৎকারে কল্কি জানান, কেউ কেউ ভেবেছিলেন পানিতে সন্তান জন্মদান কোনো ধর্মীয় আচার হয়তো। সেকারণেই এমন বিশেষণ যোগ করেছিলেন অনেকে। তার কথায়, ‘কেউ কেউ ভাবেন এর সঙ্গে ‘ডাইনি বিদ্যা’র কোনো যোগ থাকলেও থাকতে পারে।’


তবে পানিতে সন্তান জন্মদানের সুবিধা উল্লেখ করে কল্কি বলেন, ‘আমার মনে হয়, এটা প্রাথমিক পদ্ধতি হওয়া উচিত সন্তান প্রসবের। পানিতে প্রসব শরীরের জন্য অনেক সহজ ও আরামদায়ক। প্রাকৃতিকভাবে সন্তানের জন্ম হচ্ছে। এ নিয়ে প্রচুর গবেষণা হয়েছে। সন্তানের জন্যও এই পদ্ধতি নিরাপদ।’


পানিতে সন্তান জন্মদান মূলত অস্ত্রোপচার এড়ানোর পদ্ধতি। পশ্চিমা দেশগুলো স্বাভাবিক ডেলিভারির দিকে ঝুঁকছে। এজন্য তারা জলে জন্মদানের মতো প্রাচীন পদ্ধতি বেছে নিয়েছে। এ পদ্ধতিকে নিরাপদ বলে মনে করেন কল্কিও। যদিও তিনি দাবি করেছেন, ভারতে অনেকেই তার এই সন্তানপ্রসবের পদ্ধতিকে কটাক্ষ করেছেন।


প্রথম সম্পর্ক ভেঙে যাওয়ার পর গাই হার্শবার্গকে বিয়ে করেন কল্কি। সে ঘরেই জন্ম হয় সাফোর। 


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪