| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫

reporter
  • আপডেট টাইম: মে ১৮, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২৫৭৯০০৪ বার পঠিত
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্টাফ রিপোর্টাস: রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত বলে জানায় পুলিশ।

রোববার (১৮ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

শনিবার (১৭ মে) মোহাম্মদপুর থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- আকাশ (২৩), কাশেম (২৫), রাব্বি (২২), সজীব (২৬), মাহাবুল (২২), সিয়াম (১৯), শাহরিয়া (২০), শাহাদাত (১৯), আলম (২২), তুহিন (২০), আকাশ (১৮), সুজন (১৯), এমদাদুল (২৭), সাব্বির (১৯) ও ফরহাদ (১৯)।
গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

রিপোর্টাস২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪