| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বৈষম্যবিরোধী আন্দোলনে ইয়ামিন হত্যা: দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

reporter
  • আপডেট টাইম: মে ১৮, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২৫৭৭৫০০ বার পঠিত
বৈষম্যবিরোধী আন্দোলনে ইয়ামিন হত্যা: দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সাভারে আশহাবুল ইয়ামিনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার তদন্ত দুই মাসের মধ্যে সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।


এছাড়া গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন জমার সময়সীমা তিন মাস বাড়ানো হয়েছে।


এই দুই মামলায় রোববার (১৮ মে) তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তদন্ত সম্পন্ন করতে আরো সময় প্রয়োজন বলে ট্রাইব্যুনালের প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে, এই দুই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বৃদ্ধি করে আদেশ দেন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।


এসব তথ্য সাংবাদিকদের জানান প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামীম।


এই দুটি মামলায় রোববার ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর মধ্যে সাভারে ইয়ামিন হত্যা মামলার চার আসামি হলেন— পুলিশের সাবেক সদস্য সোহেল মিয়া, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান ওরফে সুজন, কার্যক্রম নিষিদ্ধ হওয়া যুবলীগের ঢাকা জেলা শাখার সদস্য মো. মিজানুর রহমান এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাভার উপজেলা শাখার নেতা জাকির হোসেন। শেষের তিনজন আগে থেকেই অন্য মামলায় গ্রেপ্তার ছিলেন।


সাভারের এই ঘটনায় দায়ের করা মামলায় শুরুতে ১০ জনকে আসামি করা হয়েছিল। তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় পরবর্তীতে আরও তিনজনকে আসামি করা হয়। আজ এই মামলায় আরো একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল।


এছাড়া, মোহাম্মদপুরের মামলাটিতে আনসার সদস্য ওমর ফারুক এবং কে এম ফজলে রাব্বিকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সব মিলিয়ে ছয়জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয়।


রিপোর্টাস২৪/এসএমএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪