| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রায় ২৭ ঘণ্টা পর কার্গো ভিলেজের আগুন নির্বাপণ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৯, ২০২৫ ইং | ০৬:৫৫:৩৬:পূর্বাহ্ন  |  ১৯৯৩৭৫১ বার পঠিত
প্রায় ২৭ ঘণ্টা পর কার্গো ভিলেজের আগুন নির্বাপণ
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: প্রায় ২৭ ঘণ্টা চেষ্টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন সম্পূর্ণ নির্বাপণ হয়েছে। রোববার বিকেল ৪টা ৫৫ মিনিটে আগুন নির্বাপণ সম্পন্ন হয়েছে। এর আগে সকাল ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। 

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানা, বিকেল ৪টা ৫৫ মিনিটে আগুন নির্বাপণ সম্পন্ন হয়েছে।

এদিকে সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে মোট ৩৭টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার দুপুর ২টা ১৪ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। রোববার সকাল ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এখনো ফায়ার সার্ভিস কাজ করছে। 

রিপোর্টার্স২৪/এসসি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪