| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামিন পেলেও জেলেই থাকতে হবে অভিনেত্রীকে

reporter
  • আপডেট টাইম: মে ২১, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২০৬৯৩৭৫ বার পঠিত
জামিন পেলেও জেলেই থাকতে হবে অভিনেত্রীকে
ছবির ক্যাপশন: কন্নড় অভিনেত্রী র‌্যানা রাও

এন্টারটেইনমেন্ট ডেস্ক:

জামিন পেলেন সোনা পাচার মামলায় অভিযুক্ত কন্নড় অভিনেত্রী র‌্যানা রাও। তবে জেলেই থাকতে হবে তাকে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়,  অর্থনৈতিক অপরাধ সংক্রান্ত বিশেষ আদালত ২ লাখ টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করেছে। 


পাশাপাশি এই মামলার আরেক অভিযুক্ত কোন্দারু রাজুকেও একই টাকার বিনিময়ে জামিন দেওয়া হয়েছে। তবে এই মামলায় জামিন পেলেও এখনই জেল থেকে মুক্তি পাচ্ছে না র‌্যানা। কারণ বৈদেশিক মুদ্রা সংরক্ষণ এবং চোরাচালান কার্যকলাপ প্রতিরোধ আইনের ধারাতেও অভিযুক্ত তিনি। সেই মামলায় এখনও জামিন পাননি। 


এদিকে আদালত জানিয়েছে, জামিন পেয়ে জেলের বাইরে এলেও দেশ ছাড়তে পারবেন না কন্নড় অভিনেত্রী। মানতে হবে কড়া নিয়ম। বলতে গেলে জেলের বাইরে থাকলেও বন্দীই থাকতে হচ্ছে তাকে।


গত ৩ মার্চ বেঙ্গালুরুর বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন র‌্যানা। পরে তার বাড়ি থেকে উদ্ধার হয় ২ কোটি ৬৭ লাখ টাকা এবং ২ কোটি টাকারও বেশি মূল্যের সোনা। এই সব টাকা ও সোনার কোনও উৎসের কথা জানাতে পারেননি অভিনেত্রী।


পরে দুবাইয়ের শুল্ক দপ্তর জানিয়েছে, গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে তিনি দুবাই থেকে সোনা কিনেছিলেন এবং ঘোষণা করেছিলেন, ওই সোনা নিয়ে তিনি জেনেভায় যেতে চান। যদিও দেখা গেছে, সোনা নিয়ে তিনি ভারতেই ফিরেছিলেন। 


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪