| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাসায় অগ্নিকাণ্ড

অল্পের জন্য রক্ষা পেলেন বাপ্পা মজুমদার ও তাঁর পরিবার

reporter
  • আপডেট টাইম: মে ২২, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২০৪৯৬৩৩ বার পঠিত
অল্পের জন্য রক্ষা পেলেন বাপ্পা মজুমদার ও তাঁর পরিবার
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্টাফ রিপোর্টার : সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের বনানীর বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ মে) সকালে এই দুর্ঘটনা ঘটে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগে ভবনের তৃতীয় তলায়, আর বাপ্পা মজুমদারের পরিবার থাকেন চতুর্থ তলায়।

ঘটনার সময় বাসার ইন্টারকমে কল পেয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করেন বাপ্পা। তিনি বলেন, চারদিকে ধোঁয়ায় অন্ধকার হয়ে গিয়েছিল, আগুনের তাপ এসে মুখে লাগছিল। বুঝে উঠতে পারছিলাম না কী করব। তখন আমরা সবাই কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে ছিলাম।

এ সময় পাশের ফ্ল্যাটে থাকা গীতিকার শাহান কবন্ধের সঙ্গে যোগাযোগ করে তার বাসায় আশ্রয় নেন বাপ্পা, তার স্ত্রী অভিনেত্রী তানিয়া হোসাইন এবং তাদের দুই কন্যাসন্তান।

বাপ্পা আরও জানান, পরিবারের কেউ আহত হননি এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। ভয়ংকর রকমভাবে বেঁচে গেছি, যেকোনো কিছু ঘটে যেতে পারত।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪