| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সেন্ট মার্টিন মাস্টার প্ল্যানের খসড়া প্রকাশ, মতামত আহবান

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৫ ইং | ০৮:৫০:৪৮:পূর্বাহ্ন  |  ১৮৩৪০২৯ বার পঠিত
সেন্ট মার্টিন মাস্টার প্ল্যানের খসড়া প্রকাশ, মতামত আহবান
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: পরিবেশগতভাবে সংকটাপন্ন সেন্ট মার্টিন দ্বীপে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ, পরিবেশ সুরক্ষা এবং টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তুতকৃত সেন্ট মার্টিন মাস্টার প্ল্যানের খসড়া সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ওয়েব পোর্টালের নোটিশ বোর্ডে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।

সোমবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খসড়া মাস্টার প্ল্যানের ওপর আগামী ২০ ডিসেম্বর মধ্যে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, দপ্তর, সংস্থা, জনসাধারণ ও অংশীজনদের ই-মেইলে লিখিত মতামত প্রদানের জন্য অনুরোধ জানানো হলো।

এ ছাড়া ‘উৎপাদনকারীর সম্প্রসারিত দায়িত্ববিষয়ক নির্দেশনা, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা, ২০২৫’ এর প্রস্তুতকৃত খসড়ার ওপরও আগামী ২০ ডিসেম্বরের মধ্যে ই-মেইলে সব মন্ত্রণালয়, দপ্তর, সংস্থা, জনসাধারণ ও অংশীজনদের মতামত পাঠানোর অনুরোধ করা হলো।

মন্ত্রণালয় আশা করছে, সংশ্লিষ্ট সবার অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে দেশের গুরুত্বপূর্ণ উপকূলীয় ও পরিবেশগত সম্পদ সেন্ট মার্টিন দ্বীপকে রক্ষা এবং প্লাস্টিক বর্জ্য সমস্যা মোকাবেলায় একটি কার্যকর ও বাস্তবসম্মত পরিকল্পনা চূড়ান্ত করা সম্ভব হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪