| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিলেটের একাধিক এলাকায় আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০১, ২০২৫ ইং | ০৫:১৭:৩০:পূর্বাহ্ন  |  ৯৫৯৯২১ বার পঠিত
সিলেটের একাধিক এলাকায় আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

রিপোর্টার্স২৪ ডেস্ক : সিলেট নগরীর বেশ কিছু এলাকায় আজ সোমবার (১ ডিসেম্বর) টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মট্রান্সফরমারের জরুরি সংস্কার, সংরক্ষণ এবং গাছের ডালপালা অপসারণ– এসব কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২।

রোববার (৩০ নভেম্বর) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি স্প্রিং টাওয়ার ফিডারের সম্পূর্ণ লাইন বন্ধ থাকবে। ফলে এই ফিডারের আওতাধীন উপশহর ডি ব্লক মেইন রোড, ই ব্লক পয়েন্টসহ আশপাশের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের আগে কাজ সম্পন্ন হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

এদিকে সাময়িক এই অসুবিধার জন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী। তিনি বলেন, উন্নত বিদ্যুৎ সেবা নিশ্চিতে এসব রক্ষণাবেক্ষণ কাজ অত্যন্ত জরুরি, আর এতে সহায়তার জন্য গ্রাহকদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪