| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোবে পারস্পরিক বোঝাপড়ায়: হাইকমিশনার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৬, ২০২৫ ইং | ০৯:১২:৪৩:পূর্বাহ্ন  |  ১৭৮৪০৩৮ বার পঠিত
বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোবে পারস্পরিক বোঝাপড়ায়: হাইকমিশনার

স্টাফ রিপোর্টার: পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার মধ্য দিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর গুলশানে ইন্ডিয়ান কালচার সেন্টারে ভারত-বাংলাদেশ মৈত্রী দিবস ২০২৫ পালন উদযাপন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

এসময় তিনি বলেন, বাংলাদেশের বিজয় দিবসের ১০ দিন আগে বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে কাঁধে কাঁধ রেখে পাশে দাড়িয়ে ছিল ভারত। ঐতিহাসিক এই সম্পর্ক এগিয়েছে বহুদূর।

প্রণয় ভার্মা মনে করেন আমরা কেউ একাকী সমৃদ্ধি আনতে পারবো না। তাই পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। ভারত চায় দুই দেশের জনগণের সম্পর্ক আরও গভীর হোক।

সহযোগিতার যে ধারা শুরু হয়েছিল একাত্তরে বাংলাদেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক অন্তর্ভুক্তি জাতি হিসেবে তা অব্যাহত রাখবে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামের নাটক ও গান পরিবেশন করা হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪