| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সচিবালয় থেকে ৪ কর্মচারী আটক

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১১, ২০২৫ ইং | ০৪:৪৭:০১:পূর্বাহ্ন  |  ১৭৫৭৩১৪ বার পঠিত
সচিবালয় থেকে ৪ কর্মচারী আটক

স্টাফ রিপোর্টার: সরকারি আদেশ অমান্য করে সচিবালয়ে কর্মরত চাকরিজীবীদের ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে আন্দোলনকারীদের অন্তত চারজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল প্রায় ৪টায় তাদের আটক করা হয়।

এর আগে দুপুর ৩টার দিকে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মীরা সচিবালয়ের ভেতরে বাদামতলায় একে একে জড়ো হতে থাকেন। বেলা ৩টা ২০ মিনিটে পুলিশের বেশকিছু সদস্য আন্দোলনকারীদের সমাবেশস্থলে ঘিরে রাখেন এবং মিছিল বা স্লোগান না দিয়ে শান্তিপূর্ণ অবস্থানের অনুরোধ জানান।

সচিবালয়ে কর্মরত চাকরিজীবীদের ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে বুধবার নজিরবিহীনভাবে ৬ ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে। আন্দোলনকারীদের দাবি মেনে বৃহস্পতিবার বিকেল ৩টায় সরকারি আদেশ জারি করা হবে বলে প্রতিশ্রুতিও দেওয়া হয় কর্মকর্তা-কর্মচারীদের।

বিস্তারিত আসছে...

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪