| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘খোলামেলা দৃশ্যে অভিনয় করছি বলে পাগল ভেবেছিল’

reporter
  • আপডেট টাইম: মে ২৭, ২০২৫ ইং | ১১:৫০:০৫:পূর্বাহ্ন  |  ১৮১৭৫৩৬ বার পঠিত
‘খোলামেলা দৃশ্যে অভিনয় করছি বলে পাগল ভেবেছিল’
ছবির ক্যাপশন: বলিউড অভিনেত্রী বিপাশা বসু

এন্টারটেইনমেন্ট ডেস্ক:

ওজন বৃদ্ধি হওয়ায় কটাক্ষের শিকার হচ্ছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। তাকে এই চেহারায় মেনে নিতে পারছেন না অনুরাগীরা। কিন্তু ২০০৩ সালে ‘জিসম্‌’ ছবিতে বিপাশা আলোড়ন ফেলেছিলেন। তার সৌন্দর্য ও লাস্যময়ী চেহারায় কুপোকাত করেছিলেন অনুরাগীদের। সেই সময়ে এমন সাহসী চরিত্রে খুব কম অভিনেত্রীই কাজ করেছিলেন।


প্রথম দিকে এই ছবিতে কাজ করার অনুমতি ছিল না বিপাশার কাছেও। অভিনেত্রীর ব্যক্তিগত সহকারী ভেবেছিলেন ক্যারিয়ারের মধ্যসময়ে এসে এমন চরিত্রে অভিনয় করে নিজের বড় ক্ষতি করতে চলেছেন বিপাশা।


সম্প্রতি এক সাক্ষাৎকারে বিপাশা বলেন, ‘আমি তখন ক্যারিয়ারের মধ্যসময়ে। সকলে বলেছিল প্রাপ্তবয়স্ক ছবিতে এখন অভিনয় করা ঠিক হবে না। অনেকে বলেছিলেন, ‘তথাকথিত হিন্দি ছবির অভিনেত্রীদের মতো হও তুমি। দর্শকের মনে জায়গা করে নিয়েছ তুমি ইতোমধ্যেই।’ সকলে আমাকে ‘জিসম্‌’ ছবিতে অভিনয় করতে নিষেধ করেছিলেন।’


কিন্তু বিপাশা কারও কথা শোনেননি। তার কথায়, ‘আমার ব্যক্তিগত সহকারী ভেবেছিলেন, আমি হয়ত পাগল হয়ে গেছি।’ ছবিতে জন আব্রাহামের সঙ্গে বিপাশার উষ্ণ রসায়ন ছিল সেই সময়ের চর্চিত বিষয়। অভিনেত্রী মনে করেন, এই ছবিতে কাজ করার সিদ্ধান্ত একেবারেই ঠিক ছিল।


প্রাপ্তবয়স্ক ছবি হলেও তার অভিনয় প্রশংসিত হয়েছিল। তাই ‘জিসম্‌’-এ অভিনয় করার পরে আর পিছন ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। বিপাশার ভাষ্যে, ‘এই ছবির পরে বিভিন্ন বিষয় পরিবর্তন হয়ে গেছে। মহিলারা নেতিবাচক চরিত্রে অভিনয় করতে পারবেন না— এই ধরনের ধারণা বদলে যায়। তাই এই ছবি অবশ্যই সেই সময়ে অনেক পরিবর্তন এনেছিল। খুব গুরুত্বপূর্ণ ছবি এটি।’


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪