| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাঝে-মধ্যে খুন খারাবি হয়, হাদির ওপর হামলাও বিচ্ছিন্ন ঘটনা: সিইসি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৫, ২০২৫ ইং | ০০:৪৪:০৮:পূর্বাহ্ন  |  ১৭৩৬১১০ বার পঠিত
মাঝে-মধ্যে খুন খারাবি হয়, হাদির ওপর হামলাও বিচ্ছিন্ন ঘটনা: সিইসি

রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ওসমান হাদির ওপর হামলাকে “বিচ্ছিন্ন ঘটনা” হিসেবে উল্লেখ করেছেন। সোমবার (১৫ ডিসেম্বর) গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করে বলেন, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে অযথা উদ্বেগ ও দুশ্চিন্তা না করার আহ্বান জানাচ্ছেন।

সিইসি বলেন, নির্বাচনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত এবং নির্বাচন অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি কোথায়? মাঝে মাঝে দুই-তিনটা খুন খারাবি হয়, এটি নতুন কিছু নয়। হাদির ঘটনাকেও আমরা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছি। তিনি অতীতের উদাহরণ হিসেবে আহসানউল্লাহ মাস্টার এবং সাবেক অর্থমন্ত্রী কিবরিয়ার সঙ্গে ঘটানো হামলার কথা উল্লেখ করেন।

ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় সোমবার (১৫ ডিসেম্বর) পল্টন থানায় একটি মামলা দায়ের হয়েছে। পল্টন থানার ডিউটি অফিসার উপসহকারী পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান জানিয়েছেন, মামলার বাদী হয়েছেন হাদির এক আত্মীয়। মামলাটি তদন্ত করছেন পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া।

ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত ছয়জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন— হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, সীমান্ত দিয়ে মানুষ পাচারকারী চক্রের দুই সদস্য, অভিযুক্ত ফয়সালের স্ত্রী, শ্যালক এবং আরেকজন নারী।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তির একজন চলন্ত রিকশায় থাকা হাদির মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে হাদি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন।



রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪