| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অপু-বুবলীর ভার্চুয়াল যুদ্ধে বিরক্ত শাকিব খান

reporter
  • আপডেট টাইম: মে ২৮, ২০২৫ ইং | ০৬:৪৭:৪২:পূর্বাহ্ন  |  ১৮১৩৭৯৩ বার পঠিত
অপু-বুবলীর ভার্চুয়াল যুদ্ধে বিরক্ত শাকিব খান
ছবির ক্যাপশন: অপু-বুবলীর ভার্চুয়াল যুদ্ধে বিরক্ত শাকিব খান

বিনোদন ডেস্ক :

ঢালিউডের 'কিং' কয়দিন পর পরই সংবাদের শিরোনাম হন। কখনো নিজের সিনেমার জন্য আবার কখনো অভিনেতার অতীতের জন্য। ভালোবেসেই অপু বিশ্বাসকে বিয়ে করেছিলেন শাকিব খান। সেই সংসারে এক সন্তান রয়েছে। অপুর সঙ্গে ছাড়াছাড়ি, ফের নতুন সম্পর্ক আরেক নায়িকা শবনম বুবলীর সঙ্গে। এসব পুরোনো কাহিনী ভক্ত অনুরাগীদের জানা। শাকিবকে ঘিরে কয়দিন পর পর ভার্চুয়াল যুদ্ধে নামেন অপু-বুবলী। 

 তারা মাঝেমধ্যেই শাকিব খান ও সন্তানদের নিয়ে পোস্ট দেন। দুজনের পোস্ট থেকে একটা জিনিস প্রকাশিত হতে থাকে যে দুজনই শাকিবের কাছাকাছি রয়েছেন। গতকাল মঙ্গলবার অপু বিশ্বাস-বুবলীর ভার্চুয়াল যুদ্ধ শুরু হয়েছে। তাদের যুদ্ধটা মূলত কে শাকিব খানের কতো কাছে তা প্রমাণ করা নিয়ে। আদতে তা কতোটা সত্য?

এদিন দুপুরে শবনম বুবলী ফেসবুকে একটি পোস্ট দেন। যেখানে ছবিতে দেখা গেছে, শাকিব খান তার ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন। আদরে ভরিয়ে দিচ্ছেন সন্তানকে। শাকিব ও শেহজাদের বেশ কিছু ছবি শেয়ার করে বুবলী সেই পোস্টের ক্যাপশনে লেখেন, ‘পরিবার—যেখান থেকে জীবন শুরু হয় এবং ভালোবাসা কখনো শেষ হয় না।’

বুবলীর এমন পোস্টের পর থেমে থাকেননি অপু বিশ্বাসও। কিছুক্ষণের মধ্যে তিনিও তার সন্তান আব্রাম খান জয়ের সঙ্গে তার বাবা শাকিব খানের কিছু একান্ত মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেন।

সেই ছবিগুলোর ক্যাপশনে খোঁচা মেরে অভিনেত্রী লেখেন, “‘বাবা’ এমন একটি শব্দ, যার সাথে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেওয়ার কিছুই নেই। তা-ও বাবা-ছেলের প্রতিদিনের এই খুনসুটি আর মমত্ববোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে।”

এরপরই বুবলী ও অপু বিশ্বাসের ভক্তদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। কেউ বুবলীর সমালোচনা শুরু করেন, কেউ কেউ অপু বিশ্বাসের।

এই দুজনের এমন পোস্ট চোখ এড়ায়নি শাকিব খানেরও। শাকিব খান দুজনের কাণ্ডে ক্ষিপ্ত হয়েছেন। শাকিবের একটি ঘনিষ্ঠ সূত্র বলছে, ‘এই দুজনের একজনকেও শাকিব খান পছন্দ করেন না। বরং তাদের আচরণে শাকিব বরাবরই বিরক্ত হন। এসব ছবি তুলে ফেসবুকে পোস্ট করায় শাকিব বেজায় চটেছেন।’

তিনি আরও দাবি করেন, বুবলী ও অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের মানসিক দূরত্ব শত শত মাইল দূরে। দুজন শাকিবের নিকটস্থ যতই বোঝাতে চান না কেন, শাকিব এ দুজনের কারো সঙ্গেই ভবিষ্যতে যে থিতু হবেন এ সম্ভাবনা নেই।

এর আগে এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে মুখ খোলেন শাকিব। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়, শোনা যাচ্ছে আবার নাকি বিয়ে করবেন, তাও আবার সম্বন্ধ করে, পাত্রী নাকি চিকিৎসক! সত্যিই কি ফের সংসারী হবেন?

উত্তরে শাকিব বলেন, ‘মানুষ একা থাকতে পারে না। পরিবার এবং সমাজ নিয়ে বেঁচে থাকে। দেখা যাক, কোনো তাড়াহুড়া নেই যে নির্দিষ্ট কোনো বছরের মধ্যে বিয়ে করতে হবে। যদি তেমন কিছু হয় পারিবারিকভাবে হবে এবং সেটা বিয়ের পর্যায়ে যাবে। আমার বাবা-মায়ের যেহেতু বয়স হয়েছে সন্তান হিসেবে তারা আমাকে সংসারী দেখতে চান।


.

রিপোর্টার্স২৪/এস


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪