| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদী আদালতে

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৪, ২০২৬ ইং | ০২:১৭:২২:পূর্বাহ্ন  |  64869 বার পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদী আদালতে

হবিগঞ্জ প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্যসচিব মাহাদী হাসানকে গ্রেপ্তারের পর মধ্যরাতে আদালতে পাঠিয়েছে পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) দিনগত রাত ১২টার দিকে তাকে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

এর আগে রাত পৌনে ৮টার দিকে হবিগঞ্জ শহরের শাস্তানগর এলাকার একটি বাসা থেকে মাহাদীকে গ্রেপ্তার করা হয়। জুলাই আন্দোলনের সময় বানিয়াচং থানায় আগুন দেওয়ার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তাকে আটক করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

গ্রেপ্তারের খবরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা হবিগঞ্জ সদর থানার সামনে জড়ো হয়ে মাহাদীর মুক্তির দাবিতে বিক্ষোভ ও স্লোগান দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেনাবাহিনী থানার সামনে অবস্থান নেয়।

পরবর্তীতে আন্দোলনের নেতারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে মাহাদীকে রাতেই আদালতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা আহ্বায়ক আরিফ তালুকদার বিষয়টি নিশ্চিত করে নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, মাহাদীকে সন্তোষ হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়নি এবং ৫ আগস্টের ঘটনার কোনো মামলা চলমান না থাকায় জামিনে মুক্তির আশা প্রকাশ করেন।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪