| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৭১ সালের গ্রেনেড পাওয়া গেলো মৌলভীবাজারে

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৪, ২০২৬ ইং | ১৭:২৪:২০:অপরাহ্ন  |  ৬৪৩৫০৩ বার পঠিত
৭১ সালের গ্রেনেড পাওয়া গেলো মৌলভীবাজারে

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বসতবাড়ির পাশে ধানি জমিতে একটি পরিত্যক্ত গ্রেনেড পাওয়া গেছে। গ্রেনেডটি অনেক পুরাতন, তাই ধারণা করা হচ্ছে, এটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে পাকিস্তানী হানাদার বাহিনীর পুতে রাখা গ্রেনেড।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামে এক বাড়ির পাশে এই গ্রেনেড পাওয়া যায়।  

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামের আব্দুল মন্নানের বাড়ির পাশে একটি পুকুরে এই গ্রেনেডটি পাওয়া যায়। এরপরে পতনঊষার ইউনিয়ন আনসার কমান্ডার নেছার আহমেদ জুনেদ এবং পুলিশকে জানানো হয়। পুলিশ রেড ফ্ল্যাগ লাগিয়ে জায়গাটি সংরক্ষণ করে রেখেছে। 

স্থানীয়রা ধারণা করছেন গ্রেনেডটি বহু পুরোনো, এটি মুক্তিযুদ্ধকালীন সময়ের। কারণ ওই এলাকায় অবস্থিত শমশেরনগর বিমানবন্দরে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী অবস্থান করত। স্থানীয়দের মতে, সে সময় ব্যবহৃত কোনো বিস্ফোরক এখানে এসে পড়তে পারে। এর আগেও গতবছর জুলাই মাসে একই গ্রাম থেকে আরও একটি তাজা গ্রেনেড উদ্ধার করা হয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা এটিকে ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ের পুরাতন গ্রেনেড’ বলে মন্তব্য করেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে রেখেছি। সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে বিষয়টি জানানো হয়েছে। তারা এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করবেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪