| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় এআই নীতিমালার খসড়া প্রকাশ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৯, ২০২৬ ইং | ০২:৩৩:৪৪:পূর্বাহ্ন  |  ১১৭১৯৮ বার পঠিত
জাতীয় এআই নীতিমালার খসড়া প্রকাশ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নীতিমালা ২০২৬-২০৩০-এর খসড়া অন্তর্বর্তীকালীন সরকার পর্যালোচনা ও মতামতের জন্য প্রকাশ করেছে। তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

বিবরণীতে বলা হয়েছে, খসড়া নীতিমালা দেশের জন্য নিরাপদ, নৈতিক এবং উদ্ভাবন-কেন্দ্রিক এআই ইকোসিস্টেম গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নাগরিক, শিল্প স্টেকহোল্ডার, শিক্ষাবিদ, সুশীল সমাজ ও সকল আগ্রহী পক্ষকে মতামত জানানোর জন্য উন্মুক্ত করা হয়েছে।

নীতিমালাটি পূর্বের সেবামুখী এআই নীতির পরিবর্তে দায়িত্বশীল এআই উন্নয়ন ও প্রয়োগকে অগ্রাধিকার দিয়েছে। এতে উচ্চ ঝুঁকিপূর্ণ এআই সিস্টেমের জন্য বাধ্যতামূলক ‘অ্যালগরিদমিক ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট’ এবং বৈষম্য রোধে সুনির্দিষ্ট সুরক্ষার বিধান রাখা হয়েছে। পাশাপাশি সোশ্যাল স্কোরিং ও গণনজরদারি নিষিদ্ধ করা হয়েছে।

নীতিমালায় এআই প্রযুক্তি ব্যবহার করে ডিপফেক, গুজব ও অপতথ্য, লিঙ্গভিত্তিক সহিংসতা ও শিশু শোষণের মতো অপরাধ মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন উদ্ভাবনকে উৎসাহিত করতে ‘এআই ইনোভেশন ফান্ড’ ও ‘রেগুলেটরি স্যান্ডবক্স’ গঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে এআই শিক্ষা অন্তর্ভুক্ত করার প্রস্তাব রাখা হয়েছে।

এ নীতিমালা বাংলাদেশের ডিজিটাল ট্রান্সফর্মেশন এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে জনসেবা, কৃষি উৎপাদন, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান বৃদ্ধিতে এআই ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছে। এটি আন্তর্জাতিক এআই শাসন কাঠামোর সঙ্গে দেশকে সংযুক্ত করবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক এআই উন্নয়নে প্রতিযোগিতামূলক অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করবে।

তথ্য অধিদপ্তর জানিয়েছে, জনগণের মতামত গ্রহণের মাধ্যমে খসড়া নীতিমালা যেন সব বাংলাদেশির চাহিদা, মূল্যবোধ ও আকাঙ্ক্ষা প্রতিফলিত করে তা নিশ্চিত করা হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪