| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে মেঘ–কুয়াশার আভাস, আবহাওয়া থাকবে শুষ্ক

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৯, ২০২৬ ইং | ০৩:৩১:৫৮:পূর্বাহ্ন  |  ১৪৯৬৫৪৫ বার পঠিত
রাজধানীতে মেঘ–কুয়াশার আভাস, আবহাওয়া থাকবে শুষ্ক

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় আজ অস্থায়ীভাবে মেঘলা আকাশ দেখা যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও ভোর থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশা পড়তে পারে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও এর আশপাশের এলাকার জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। পূর্বাভাস অনুযায়ী, এ সময় ঢাকার আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, এই সময় দক্ষিণ অথবা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আর্দ্রতা বেশি থাকায় সকালের দিকে হালকা কুয়াশার উপস্থিতি থাকতে পারে, যা যান চলাচলে সাময়িক প্রভাব ফেলতে পারে।

এদিকে গতকাল ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। একই দিনে রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে।

অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—আজ সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪