| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩০, ২০২৬ ইং | ০৫:২১:৩৯:পূর্বাহ্ন  |  ১৪৮৬০৩৩ বার পঠিত
জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ

রিপোর্টার্স২৪ ডেস্ক: ২০২৬ সালের জন্য জাতিসংঘের শান্তি বিনির্মাণ কমিশনের (পিবিসি) সহ-সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত পিবিসির পাঁচ সদস্যবিশিষ্ট ব্যুরো নির্বাচনে বাংলাদেশসহ মরক্কো, জার্মানি, ব্রাজিল ও ক্রোয়েশিয়া সহ-সভাপতি নির্বাচিত হয়।

শান্তি বিনির্মাণ কমিশন একটি আন্তঃসরকারি উপদেষ্টা সংস্থা, যা সংঘাতপূর্ণ দেশগুলোতে শান্তি স্থাপন ও বজায় রাখতে সহায়তা করে। কমিশনটি গঠিত ৩১টি নির্বাচিত সদস্য রাষ্ট্রের মাধ্যমে, যা সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং জাতিসংঘে শীর্ষ সৈন্য ও অর্থ প্রদানকারী দেশগুলো থেকে আসে।

বাংলাদেশ ২০০৫ সাল থেকে এই কমিশনের সদস্য। এর আগে ২০১২ ও ২০২২ সালে বাংলাদেশ কমিশনের সভাপতি, এবং ২০১৩ ও ২০২৩ সালে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছে।

পিবিসির ২০তম অধিবেশনের প্রথম সভায় বাংলাদেশ এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে। অনুষ্ঠানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও মহাসচিবের পক্ষে চিফ অব স্টাফ উপস্থিত ছিলেন এবং পিবিসির গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।

এক বিবৃতিতে বাংলাদেশ প্রতিনিধিদল কমিশনের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই দায়িত্ব বাংলাদেশের জন্য গৌরব ও আস্থা প্রদর্শন। পাশাপাশি তারা জাতিসংঘের শান্তি বিনির্মাণ প্রচেষ্টা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সূত্র: ইউএনবি


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪