| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মধ্যরাতে থানায় তাহেরী, দিলেন অভিযোগ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩০, ২০২৬ ইং | ১৫:২৭:২৬:অপরাহ্ন  |  ৬১২৫৭১ বার পঠিত
মধ্যরাতে থানায় তাহেরী, দিলেন অভিযোগ
ছবির ক্যাপশন: সংগৃহীত

হবিগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে ইসলামিক ফ্রন্ট মনোনীত প্রার্থী ও ইসলামি বক্তা মো. গিয়াস উদ্দিন (তাহেরী) তার নির্বাচনী প্রচারণায় বাধা ও হত্যার হুমকির অভিযোগ করেছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মধ্যরাতে তাহেরী কর্মী-সমর্থকদের সঙ্গে চুনারুঘাট থানায় গিয়ে মৌখিকভাবে অভিযোগ জানান। থানার সামনে সাংবাদিকদের তিনি বলেন, “আমার দুই কর্মী উবাহাটা এলাকায় মাইক দিয়ে মোমবাতি প্রতীকের প্রচারণা চালাচ্ছিলেন। কয়েকজন তাদের গতিরোধ করে মাইক ছিনিয়ে নিয়েছে এবং পুনরায় প্রচারণা করলে হত্যা করা হবে বলেও হুমকি দিয়েছে।”

তাহেরী নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করে বলেন, “প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে শক্তি প্রদর্শনের এ ধরনের ঘটনা বহুল প্রত্যাশিত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে।”

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, অভিযুক্ত একজনকে শনাক্ত করা হয়েছে। তাহেরীকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। প্রয়োজনীয় অনুমতিসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪