| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বায়ুদূষণে আজ দ্বিতীয় ঢাকা, বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০১, ২০২৬ ইং | ০৩:৫৩:৫৭:পূর্বাহ্ন  |  ১৪৬৯৯৪৩ বার পঠিত
বায়ুদূষণে আজ দ্বিতীয় ঢাকা, বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’

রিপোর্টার্স২৪ ডেস্ক: শুষ্ক ও শীতল আবহাওয়ার প্রভাবে বাতাসে ক্ষতিকর ধূলিকণার পরিমাণ বেড়ে যাওয়ায় রাজধানী ঢাকার বায়ু পরিস্থিতির উন্নতি হয়নি আজও। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকার বাতাসকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর ফলে আবারও বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় প্রথম দিকেই জায়গা করে নিয়েছে এই মেগাসিটি।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, রোববার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর রেকর্ড করা হয় ২৩৭। এই স্কোর নিয়ে বিশ্বব্যাপী দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল তৃতীয়।

একই সময়ে তালিকার শীর্ষে উঠে আসে মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটোর, যেখানে একিউআই স্কোর ছিল ২৫১। দ্বিতীয় স্থানে রয়েছে মিশরের রাজধানী কায়রো, যার স্কোর ২৪১। তালিকার চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে ভারতের দিল্লি (একিউআই ১৯৪) এবং নেপালের কাঠমান্ডু (একিউআই ১৮৩)।

বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে সেটিকে ‘ভালো’ হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে বলা হয় ‘মাঝারি’, আর ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

এছাড়া, ১৫১ থেকে ২০০ স্কোর সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ স্কোর হলে সেটি ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে। একিউআই ৩০১ ছাড়িয়ে গেলে বায়ুর মানকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত ব্যক্তিদের বাইরে বের না হওয়াই নিরাপদ। একই সঙ্গে সুস্থ ব্যক্তিদেরও অপ্রয়োজনীয় বাইরে চলাচল ও খোলা জায়গায় শারীরিক পরিশ্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪