| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০১, ২০২৬ ইং | ১০:৫৬:১৬:পূর্বাহ্ন  |  ১৪৬২৯৯০ বার পঠিত
৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্কহার (রেসিপ্রোকাল ট্যারিফ) নিয়ে আগামী ৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে একটি পারস্পরিক বাণিজ্য চুক্তি সই হতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। রোববার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

বাণিজ্য সচিব বলেন, ৯ ফেব্রুয়ারির তারিখ আমরা পেয়েছি। এ বিষয়ে চুক্তির একটি খসড়া প্রস্তুত করা হয়েছে এবং ওই তারিখেই চুক্তি সই করার অনুমোদন চেয়ে আমরা সামারি পাঠিয়েছি। অনুমোদন এলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে।

তিনি জানান, বর্তমানে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত রেসিপ্রোকাল শুল্কহার ২০ শতাংশ। অন্যান্য অনেক দেশের ক্ষেত্রেও একই হার প্রযোজ্য রয়েছে, আবার কিছু দেশের ক্ষেত্রে তা আরও বেশি। তবে আমাদের ধারণা আলোচনার মাধ্যমে এই হার কিছুটা কমানো যেতে পারে। যদিও এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।

মাহবুবুর রহমান আরও বলেন, চুক্তির খসড়া তৈরি করা হয়েছে। তবে চূড়ান্ত শুল্কহার কত নির্ধারিত হবে, তা ৯ ফেব্রুয়ারির আগ পর্যন্ত নিশ্চিত করে বলা যাবে না।

তিনি আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে উভয় দেশের স্বার্থ রক্ষা করে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে, যা বাংলাদেশের রফতানি বাণিজ্যের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪