| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তিন ঘণ্টা পর সাতরাস্তা ছাড়লেন শিক্ষার্থীরা, চরম ভোগান্তিতে নগরবাসী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৩, ২০২৬ ইং | ১০:৫৮:১৯:পূর্বাহ্ন  |  ১৪৪৬০৯৭ বার পঠিত
তিন ঘণ্টা পর সাতরাস্তা ছাড়লেন   শিক্ষার্থীরা, চরম ভোগান্তিতে নগরবাসী
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজধানীর সাতরাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে সাতরাস্তার মোড়সহ আশেপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ফলে শুরু হয়েছে সাধারণ মানুষের ভোগান্তি। 

মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। দাবি আদায়ে অন্তর্বর্তী সরকারকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে বিকেল সোয়া ৩ টায় অবরোধ তুলে নেওয়া হয়। অবরোধের কারণে দীর্ঘক্ষণ রাস্তা বন্ধ থাকায় সাতরাস্তা মোড়, মহাখালী ও আশপাশের সড়কে যানজট দেখা দেয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, দশম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের নিয়োগের বিধান করার সুপারিশের প্রতিবাদে তারা সড়ক অবরোধ করেছেন। সরকারকে এ সুপারিশ বাতিল করতে হবে। সরকারকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হলো। এর মধ্যে দাবি না মানলে সারা দেশ থেকে কারিগরির শিক্ষার্থীরা ঢাকামুখী হবেন। কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। আগামীকাল বুধবার যেহেতু পবিত্র শবে বরাতের ছুটি, সে জন্য কোনো কর্মসূচি রাখা হচ্ছে না। তবে ২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে আগামীকাল নতুন কর্মসূচি দেওয়া হবে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, সোয়া ৩টা পর্যন্ত সাতরাস্তা মোড় অবরোধ করে রেখেছিলেন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রায় ৮০০ শিক্ষার্থী। দীর্ঘক্ষণ সড়ক বন্ধ থাকায় যানজট কমাতে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪