| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘মব ভায়োলেন্স’ নেই, নির্বাচন শান্তিপূর্ণ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৪, ২০২৬ ইং | ২১:২৭:২১:অপরাহ্ন  |  ৫৫৫৫৯ বার পঠিত
‘মব ভায়োলেন্স’ নেই, নির্বাচন শান্তিপূর্ণ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবির ক্যাপশন: সংগৃহীত

রাজশাহী প্রতিনিধি: স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন নির্বাচনে ‘মব ভায়োলেন্স’ বলতে কিছুই নেই এবং নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। বুধবার(৪ফেব্রুয়ারি) বিকালে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে, যেখানে পুলিশকে ‘মব ভীতি’ কাজ করছে কিনা তা জানতে চাওয়া হয়, স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের রেঞ্জ ডিআইজি ও নগর পুলিশের কমিশনারকে পাশে দাঁড় করিয়ে দেখিয়ে বলেন, এই যে তাকাইয়া দেখো, ভীত মনে হচ্ছে? মব ভায়োলেন্স বলতে কোনও কিছু নেই। পুলিশের ভেতরে কোনও ভীতি কাজ করছে না।

নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, প্রস্তুতি খুবই ভালো। সিসিটিভি প্রায় সব কেন্দ্রে স্থাপন করা হয়েছে। দু’একটি কেন্দ্রে যেখানে বাউন্ডারি ওয়াল নেই, সেখানে বাঁশের বেড়া দিয়ে ব্যবস্থা করা হবে। সব প্রস্তুতি সম্পূর্ণ এবং নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে।

অবৈধ অস্ত্র নিয়ে উদ্বেগের বিষয়ে তিনি বলেন, আমি বারবার বলছি, এখানে অবৈধ অস্ত্র প্রতিনিয়তই উদ্ধার হচ্ছে। নির্বাচন হবে উৎসবমুখরভাবে। সারাদেশে সেনাবাহিনীর এক লাখ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া নৌবাহিনীর পাঁচ হাজার, বিজিবির ৩৭ হাজার, কোস্টগার্ডের চার হাজার, পুলিশের দেড় লাখ, র‌্যাবের নয় হাজার এবং আনসারের পাঁচ লক্ষাধিক সদস্য দায়িত্বে থাকবেন।

এর আগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, ডিআইজি মোহাম্মদ শাহজাহান, নগর পুলিশের কমিশনার ড. জিল্লুর রহমানসহ রাজশাহীর আট জেলার পুলিশ সুপার, আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪