| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা-৭ আসনের বিদ্রোহী প্রার্থী ইসহাক সরকার বহিষ্কার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৫, ২০২৬ ইং | ০৬:২৯:০২:পূর্বাহ্ন  |  ৫৩০০৭ বার পঠিত
ঢাকা-৭ আসনের বিদ্রোহী প্রার্থী ইসহাক সরকার বহিষ্কার

স্টাফ রিপোর্টার: দলীয় সিদ্ধান্ত অমান্য করে ঢাকা-৭ আসনে ধানের শীষের প্রার্থীর বিপক্ষে সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামায় বিএনপি থেকে বহিষ্কার হয়েছেন মোহাম্মদ ইসহাক সরকার।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও দলীয় নির্দেশ অমান্যের দায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসহাক সরকারকে বিএনপির প্রাথমিক সদস্যসহ দলের সব স্তরের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য ঢাকা-৭ আসনে ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসহাক সরকার। অপরদিকে ধানের শীষ প্রতীকে আছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান। পাশাপাশি এ আসনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনি মাঠে আছেন এনায়েত উল্লাহ।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪