| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান সম্পাদক পরিষদের

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৫, ২০২৬ ইং | ১৬:১১:২৭:অপরাহ্ন  |  ৫৬০৩৪৭ বার পঠিত
নির্বাচনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান সম্পাদক পরিষদের
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: সম্পাদক পরিষদ নির্বাচনকালীন সময়ে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।

পরিষদের সভাপতি নূরুল কবির ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, নির্বাচনকালীন সময়ে সাংবাদিকরা মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে নানা ধরনের ঝুঁকির মুখে পড়েন। তাই সংবাদ সংগ্রহ ও প্রচারের সময় তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্র, অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সংবাদকর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বিনীতভাবে আবেদন জানানো হয়েছে। এছাড়া রাজনৈতিক দলগুলোকেও অনুরোধ করা হয়েছে যেন তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করেন।

সম্পাদক পরিষদ আশা প্রকাশ করেছেন, সংশ্লিষ্ট সকল পক্ষ বিষয়টির গুরুত্ব অনুধাবন করবেন এবং নির্বাচনের সময় সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেবেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪