| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিলেট বিভাগের তিন জেলায় জামায়াত আমিরের আজকের কর্মসূচী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৭, ২০২৬ ইং | ০৯:৪৭:০৫:পূর্বাহ্ন  |  ৫৪৯৩৯৯ বার পঠিত
সিলেট বিভাগের তিন জেলায় জামায়াত আমিরের আজকের কর্মসূচী
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সিলেট প্রতিনিধি: নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ সিলেট বিভাগের তিন জেলায় কর্মসূচি পালন করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দলীয় সূত্রে জানানো হয়েছে, শনিবার তিনি হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলায় পৃথক জনসভায় অংশ নেবেন।

সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে জানান, শনিবার বিকেল ৩টায় ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমির। নির্ধারিত সময় অনুযায়ী জনসভা বিকেল ৩টায় শুরু হয়ে সাড়ে ৪টার মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

তিনি আরও বলেন, এই জনসভায় সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদের পাশাপাশি সুনামগঞ্জ জেলার চারটি আসনের জামায়াত ও জোটপ্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন ডা. শফিকুর রহমান। একই সঙ্গে নির্বাচনী দিকনির্দেশনা ও রাজনৈতিক বক্তব্য তুলে ধরবেন তিনি।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সিলেটের জনসভায় যোগ দেওয়ার আগে জামায়াত আমির হবিগঞ্জ ও মৌলভীবাজারে পৃথক নির্বাচনী জনসভায় অংশ নেবেন। সেখানে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি নির্বাচনী বার্তা তুলে ধরার কথা রয়েছে।

তবে সময় স্বল্পতার কারণে পূর্বনির্ধারিত সুনামগঞ্জের জনসভা বাতিল করা হয়েছে বলে জানান সিলেট মহানগর জামায়াতের আমির। তিনি বলেন, পরবর্তীতে সুবিধাজনক সময়ে সুনামগঞ্জে কর্মসূচি দেওয়ার বিষয়ে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।

জামায়াতের এই নির্বাচনী সফরকে ঘিরে সংশ্লিষ্ট জেলাগুলোতে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও তৎপরতা দেখা গেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪