| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘এমপি অইলে ফ্রি ওয়াজ’

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৭, ২০২৬ ইং | ১৭:০৯:১০:অপরাহ্ন  |  ৫৪৮৩১৮ বার পঠিত
‘এমপি অইলে ফ্রি ওয়াজ’

হবিগঞ্জ প্রতিনিধি: আজরাঈল আসিয়া যখন হস্তে দিবা দড়ি,/ তখন আমার মনা ভাই খরবা লুকালুকি।/ আমি জানিলাম না গো,/ আমার মরণের কত দিন বাকি?

এই গজলের সুরে একযোগে কণ্ঠ মেলান উপস্থিত কয়েকশ’ মানুষ। গজল শেষে মুহূর্তেই পরিবেশ বদলে যায়। শান্ত, ভারী ও আকুতিভরা কণ্ঠে বক্তা বলে ওঠেন, ‘ভাইজান, বাজান—ভোটটা দিয়েনও।’ ব্যতিক্রমী এই ভোট চাওয়ার দৃশ্য ঘিরে সৃষ্টি হয় ভিন্নরকম আবহ।

সম্প্রতি হবিগঞ্জ-৪ আসনে ইসলামিক ফ্রন্ট মনোনীত প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরীকে মাধবপুর উপজেলার শাহপুর বাজারে এভাবেই প্রচারণা চালাতে দেখা যায়। ততক্ষণে ভোটারদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। কথাগুলো বলার সময় তাহেরীর কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে ছিলেন তার কর্মীরা। 

প্রচারণার শেষ পর্যায়ে মাইক হাতে নিয়ে তিনি আবারও বলেন, এমপি অইলে মাধবপুরে ফ্রি ওয়াজ। এই প্রচারণার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ সময় গিয়াস উদ্দিন তাহেরী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে তার এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগ তোলেন। পাশাপাশি দোয়া চেয়ে আরও ১১টি পথসভা করার কথা জানিয়ে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।

চুনারুঘাট ও মাধবপুর উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-৪ আসনে ৫ লাখ ৪৫ হাজার ২৭২ জন ভোটার রয়েছেন। ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও মূল আলোচনায় রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এসএম ফয়সল ও ইসলামিক ফ্রন্টের মো. গিয়াস উদ্দিন তাহেরী।

অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন খেলাফত মজলিসের আহমদ আবদুল কাদের, বাসদের মো. মুজিবুর রহমান, ইনসানিয়াত বিপ্লবের মো. রেজাউল মোস্তফা, সাংস্কৃতিক মুক্তিজোটের মো. রাশেদুল ইসলাম খোকন, মুসলিম লীগের শাহ মো. আল আমিন, স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান চৌধুরী ও এসএ সাজন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪