| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনের ৪ দিন আগে লাল পাসপোর্ট জমা দিলেন ঢাবি ভিসি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১০, ২০২৬ ইং | ১৫:৫৪:১১:অপরাহ্ন  |  ১৩৮৮২০৬ বার পঠিত
নির্বাচনের ৪ দিন আগে লাল পাসপোর্ট জমা দিলেন ঢাবি ভিসি
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী সরকারের নিয়োগপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তার কূটনৈতিক লাল পাসপোর্ট জমা দিয়েছেন। নির্বাচনের মাত্র চার দিন আগে এই পদক্ষেপ নেওয়ায় তা রাজনৈতিক ও প্রশাসনিক নজরে এসেছে।

নির্ভরযোগ্য সূত্র জানায়, প্রথমে ড. নিয়াজ আহমদকে ডেনমার্কের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার আলোচনা হয়েছিল। পরে পরিকল্পনা পরিবর্তন করে তাকে ইরানের রাষ্ট্রদূত করার কথা বলা হয়। কিন্তু ইরানের নিরাপত্তা ও স্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় তিনি সেই দায়িত্ব নেননি।

সাধারণত কূটনৈতিক লাল পাসপোর্ট দায়িত্বকালীন বিশেষ সুবিধা দেয় এবং দায়িত্ব শেষ হলে ফেরত দিতে হয়। তবে নির্বাচনের ঠিক আগে এই পদক্ষেপ নেওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়েছে। এ পথে পদক্ষেপ নেওয়ার ঘটনা আগে অন্তর্বর্তী সরকারের অন্তত ১৫ জন উপদেষ্টার ক্ষেত্রেও দেখা গেছে।

এর আগে ১০ ফেব্রুয়ারি ড. নিয়াজ আহমদ খান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সূত্রের মতে, পদত্যাগের আগে তিনি লাল পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪