| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হবিগঞ্জে নির্বাচনী কার্ড বঞ্চিত দুই শতাধিক সাংবাদিক

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১১, ২০২৬ ইং | ০৫:৪৬:২৮:পূর্বাহ্ন  |  ৫০৯৩৪৬ বার পঠিত
হবিগঞ্জে নির্বাচনী কার্ড বঞ্চিত দুই শতাধিক সাংবাদিক

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদন করেও প্রায় ২০০ সাংবাদিক নির্বাচনী কার্ড না পাওয়ায় ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। এ ঘটনায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে অভিযোগ তুলেছেন সাংবাদিকরা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ সিদ্ধান্তের প্রতিবাদে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন সাংবাদিকরা। জেলা প্রশাসন সূত্র জানায়, জেলার ৯ উপজেলা ও সদর মিলিয়ে প্রায় ৫০০ সাংবাদিক আবেদন করেন। এর মধ্যে ২৬৯ জনকে অনুমতিপত্র দেওয়া হলেও ২৩১ জন বাদ পড়েন। অভিযোগ রয়েছে, এর মধ্যে প্রায় ২০০ আবেদন কোনো সুস্পষ্ট বা বিধিসম্মত কারণ ছাড়াই বাতিল করা হয়েছে।

বঞ্চিত তালিকায় রয়েছে সমকাল, জনকণ্ঠ, কালবেলা, আমাদের সময়, দেশ রূপান্তর, বাংলাদেশ সমাচার, এশিয়ান টেলিভিশন, মাই টিভি, এনপিবিসহ একাধিক জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা। সাংবাদিকদের অভিযোগ, প্রকৃত ও পেশাদার সাংবাদিকদের বাদ দিয়ে ভুঁইফোড় ও অনলাইনভিত্তিক কিছু মাধ্যমের প্রতিনিধিদের কার্ড দেওয়া হয়েছে।

ক্ষুব্ধ সাংবাদিকরা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানান। তবে তারা সন্তোষজনক কোনো ব্যাখ্যা পাননি বলে অভিযোগ করেন।

রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, আবেদন অসম্পূর্ণ থাকায় কিছু আবেদন বাতিল হয়েছে। কারও অভিযোগ থাকলে লিখিতভাবে জানাতে পারেন। সাংবাদিক মহলের দাবি, এই সিদ্ধান্ত নির্বাচনী স্বচ্ছতা ও পেশাদার সাংবাদিকতার পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪