| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১১, ২০২৬ ইং | ০৩:৩৯:৩২:পূর্বাহ্ন  |  ১৩৮৫৩০৭ বার পঠিত
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। নির্বাচন কমিশন (ইসি) মঙ্গলবার এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

ইসি সূত্র জানায়, সিইসির ভাষণটি মঙ্গলবার সন্ধ্যায় রেকর্ড করা হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী আজ সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতার এবং দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে একযোগে সম্প্রচার করা হবে এ ভাষণ।

নির্বাচন সংশ্লিষ্ট একাধিক সূত্রের ধারণা, ভাষণে প্রধান নির্বাচন কমিশনার ভোটের সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে দেশবাসীকে অবহিত করবেন। পাশাপাশি ভোটারদের নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের আহ্বান জানাতে পারেন তিনি।

এছাড়া সারা দেশে নির্বাচনি সামগ্রী বিতরণ কার্যক্রম, ৪২ হাজার ৬৫৯টি ভোটকেন্দ্রে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচন কমিশনের প্রস্তুতির বিভিন্ন দিক নিয়েও বিস্তারিত তুলে ধরা হতে পারে ভাষণে।

উল্লেখ্য, গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে সিইসি জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করেছিলেন, যার ধারাবাহিকতায় এখন চূড়ান্ত ভোটের প্রস্তুতি চলছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪