| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ০৭:৩৩:২৩:পূর্বাহ্ন  |  ১৩৮২৪২৭ বার পঠিত
সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস পুলিশ সদর দপ্তরে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে সারাদেশের ভোটদানের সার্বিক চিত্র পর্যবেক্ষণ করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে তিনি সেখানে যান। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম উপস্থিত ছিলেন। নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিভিন্ন এলাকার ভোটকেন্দ্রের পরিস্থিতি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত তথ্য তাকে অবহিত করা হয়।

এর আগে সকালে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন প্রধান উপদেষ্টা। ভোটদান শেষে তিনি রাজধানীর বাড্ডা হাইস্কুল কেন্দ্র এবং মিরপুরের এসওএস হারম্যান মেইনার কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি ভোটার ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং ভোটগ্রহণের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪