| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ১০:৫৮:৪৭:পূর্বাহ্ন  |  ১৩৮২০৭৮ বার পঠিত
১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল

রিপোর্টার্স২৪ ডেস্ক: নির্বাচনের ফলাফলের গেজেট সর্বোচ্চ ১৪ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশিত হবে এবং ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার গঠন সম্পন্ন হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের জানান, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর দ্রুততার সঙ্গে সম্পন্ন হবে। গেজেট নোটিফিকেশন প্রকাশের পর যত দ্রুত সম্ভব সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান আয়োজন করা হবে এবং এরপর নতুন সরকার শপথ গ্রহণ করবে।

আসিফ নজরুল আরও বলেন, নির্বাচনের সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত ভালো রয়েছে এবং জনগণ শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪