| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়া-৬ আসনে ১২ কেন্দ্রের ফলে বড় ব্যবধানে এগিয়ে তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ১৪:০৪:৩০:অপরাহ্ন  |  ১৩৮১৪১৩ বার পঠিত
বগুড়া-৬ আসনে ১২ কেন্দ্রের ফলে বড় ব্যবধানে এগিয়ে তারেক রহমান

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে প্রাপ্ত ১২টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত পাওয়া ফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৫ হাজার ৩৭৩ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৪৯৮ ভোট। ফলে প্রাথমিকভাবে এ ১২টি কেন্দ্রে তারেক রহমান উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে আছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ। তিনি জানান, ভোটগ্রহণ শেষে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে গণনা সম্পন্ন হয় এবং ফলাফল সদর উপজেলায় পৌঁছানোর পর বেসরকারিভাবে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এটি এখনো আংশিক ফলাফল। বাকি কেন্দ্রগুলোর গণনা অব্যাহত রয়েছে এবং সব কেন্দ্রের ফলাফল পাওয়ার পরই আসনের চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে। রিটার্নিং কর্মকর্তার আনুষ্ঠানিক ঘোষণার পরই ফলাফল চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে সন্ধ্যা থেকেই বিভিন্ন কেন্দ্রে গণনা শুরু হয়। বগুড়া-৬ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় ফলাফল ঘিরে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪