| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রবাসীদের মরদেহ বিনামূল্যে দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৪, ২০২৬ ইং | ০৭:২৭:৪২:পূর্বাহ্ন  |  ১৩০৬৫৯০ বার পঠিত
প্রবাসীদের মরদেহ বিনামূল্যে দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নুরুল হক নুর জানিয়েছেন, প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত ফ্রিজিং অ্যাম্বুলেন্স উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, এ পর্যন্ত আমাদের ৩টি অ্যাম্বুলেন্স রয়েছে। আজ আরও ২টি যুক্ত হয়েছে, যার ফলে প্রবাসীদের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন,  এই উদ্যোগের মাধ্যমে প্রবাসীদের মরদেহ বিমানবন্দর থেকে তাদের নিজ নিজ বাড়িতে বিনামূল্যে প্রেরণ করা হবে।

উদ্যোগটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রবাসী পরিবারগুলোর জন্য স্বস্তির এক বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪