| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাতিরঝিল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: মে ০৪, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২২২৩৮২১ বার পঠিত
হাতিরঝিল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার
ছবির ক্যাপশন: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাতিরঝিলে পুলিশ প্লাজার পাশের পার্ক এলাকা থেকে সাবিনা আক্তার (১৭) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সাবিনার গ্রামে বাড়ি নেত্রকোনা জেলার বারহাট্টা থানার আন্দারদিয়া গ্রামে। বাবার নাম জয়নাল উদ্দিন। সে হাতিরঝিল এলাকায় থাকতেন। তিন ভাই ও এক বোনের মধ্যে সে ছিল তৃতীয়।

রোববার (৪ মে) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার ফুয়াদ আহমেদ রিয়াল জানান, খবর পেয়ে পুলিশ প্লাজার পাশের পার্ক এলাকায় এক কিশোরীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে বিকেল ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহতের গলায় দাগ রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

নিহতের মামাতো বোন মজিদা বেগম জানান, ছবি দেখে আমার বোনকে শনাক্ত করি। সাবিনা বাসায় থাকত না বান্ধবীদের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াত।

রিপোটার্স২৪/নাইম


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪