| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংসদ সচিবালয়ের কেনাকাটায় ‘হরিলুট’ এ তদন্ত কমিটি গঠন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২০, ২০২৬ ইং | ০৬:১৯:৩০:পূর্বাহ্ন  |  ৩৭৯ বার পঠিত
সংসদ সচিবালয়ের কেনাকাটায় ‘হরিলুট’ এ তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ সচিবালয়ের কেনাকাটায় অনিয়ম ও ‘হরিলুট’-এর অভিযোগ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সব ক্রয়সংক্রান্ত বিল পরিশোধ স্থগিত রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি জাতীয় দৈনিক ও বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে ‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে সচিবালয়ের ক্রয়কার্য নিয়ে গুরুতর অভিযোগ তুলে ধরা হয়েছে। এসব প্রতিবেদনে বিভিন্ন পণ্য ক্রয়ে অনিয়ম, অতিরিক্ত দামে ক্রয় এবং প্রক্রিয়াগত স্বচ্ছতার অভাবের বিষয় উল্লেখ করা হয়েছে, যা কর্তৃপক্ষের নজরে এসেছে।

এর পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ সচিবালয় দ্রুত একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে। কমিটিতে প্রশাসন, অর্থ ও সংশ্লিষ্ট কারিগরি বিভাগের অভিজ্ঞ কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হতে পারে বলে জানা গেছে। তারা অভিযোগের সত্যতা যাচাই, ক্রয় প্রক্রিয়ার নিয়মনীতি অনুসরণ হয়েছে কি না, এবং কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হয়েছে কি না—তা বিস্তারিতভাবে খতিয়ে দেখবে।

সচিবালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন হাতে না আসা পর্যন্ত আলোচিত ক্রয়সংক্রান্ত কোনো বিল পরিশোধ করা হবে না। প্রয়োজনে দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪