| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সরকারি হচ্ছে গাবতলীর ‘শহীদ জিয়া ডিগ্রি কলেজ’

reporter
  • আপডেট টাইম: মে ০৩, ২০২৬ ইং | ২১:৩০:২২:অপরাহ্ন  |  ২৪৮ বার পঠিত
সরকারি হচ্ছে গাবতলীর ‘শহীদ জিয়া ডিগ্রি কলেজ’

রিপোর্টার্স ডেস্ক: বগুড়ার গাবতলী উপজেলার ‘শহীদ জিয়া ডিগ্রি কলেজ’ জাতীয়করণ করা হচ্ছে। এর মধ্য দিয়ে বগুড়া সফরে গিয়ে দেওয়া নিজের ওয়াদা পূরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৩ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো তথ্যে জানানো হয়। গত ২৯ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো পরিপত্রে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, গত ২৯ এপ্রিল এই সংক্রান্ত একটি পরিপত্র সংশ্লিষ্ট দফতরগুলোতে পাঠানো হয়েছে। আর ‘শহীদ জিয়া ডিগ্রি কলেজ’ জাতীয়করণের মাধ্যমে কথা রেখেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়েছে, উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বগুড়া জেলার গাবতলী উপজেলাধীন ‘শহীদ জিয়া ডিগ্রি কলেজ’ সরকারিকরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ সম্মতি প্রদান করেছেন।

গাবতলীর এই কলেজটি সরকারি হওয়ার ফলে সংশ্লিষ্ট এলাকায় উচ্চশিক্ষার পথ আরও সুগম হবে। বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভিটা এলাকার শিক্ষার্থীদের জন্য বিশেষ একটি প্রাপ্তি যোগ হলো। পরিপত্রে স্কুলটি সরকারিকরণের লক্ষ্যে পরবর্তী কার্যক্রম দ্রুত গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে,প্রতিষ্ঠানটিতে নতুন নিয়োগ ও স্থায়ী-অস্থায়ী সম্পদ হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা আরোপ, প্রতিষ্ঠানটি সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন পাঠানো; এর আর্থিক সংশ্লেষ এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো মামলা-মোকদ্দমা রয়েছে কিনা- সে বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আইন উপদেষ্টার মতামত ও প্রতিষ্ঠান প্রধানের অঙ্গীকারনামাসহ প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো। এই কার্যক্রমগুলো সম্পন্ন করে দ্রুত প্রতিবেদন পাঠানোর জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, গত ২০ এপ্রিল বগুড়া সফরকালে বাগবাড়ীর এই কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সময় স্থানীয় জনতা কলেজটি সরকারি করার দাবিতে স্লোগান ও ব্যানার প্রদর্শন করলে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে এটি সরকারি করার ঘোষণা দেন।

এছাড়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আপনাদের দাবি এই কলেজ সরকারি করতে হবে? যান, হয়ে গেল। এই কলেজ সরকারি ঘোষণা হয়ে যাবে, কাগজ পৌঁছে যাবে।’

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪