| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেত্রকোণার আটপাড়ায় সড়ক পাকাকরণের অনুমোদনে আনন্দ মিছিল

reporter
  • আপডেট টাইম: মে ১৮, ২০২৬ ইং | ১৭:২৯:১৬:অপরাহ্ন  |  ৫৩০ বার পঠিত
নেত্রকোণার আটপাড়ায় সড়ক পাকাকরণের অনুমোদনে আনন্দ মিছিল

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে আটপাড়া উপজেলার ৬নং দুওজ ইউনিয়নের ৯নং ওয়ার্ডে নেত্রকোণা-মদন ডিসি সড়কের মঈনুল ইসলাম মাদ্রাসা থেকে গৃদান টেংগা গ্রাম পর্যন্ত সড়ক পাকাকরণের অনুমোদন হওয়ায় স্থানীয়দের মাঝে আনন্দের সৃষ্টি হয়েছে।

দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সড়কটি পাকাকরণের অনুমোদন দেওয়ায় গৃদান টেংগা গ্রামবাসী ও এলাকাবাসীর পক্ষ থেকে সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালীকে শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

দুপুরে অনুষ্ঠিত আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আটপাড়া উপজেলা যুবদল নেতা লুৎফর রহমান সাদ্দাম, আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দাবি ছিল কাঁচা সড়কটি পাকাকরণের। সড়কটি নির্মিত হলে শিক্ষার্থীদের স্কুল-কলেজ ও মাদ্রাসায় যাতায়াত সহজ হবে। পাশাপাশি সাধারণ মানুষের চলাচলেও ব্যাপক সুবিধা সৃষ্টি হবে।

তারা আরও বলেন, নির্বাচনের সময় সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালীর কাছে এ সড়ক পাকাকরণের দাবি জানানো হয়েছিল। তিনি এলাকাবাসীর সেই দাবি পূরণ করেছেন। এখন দ্রুত সড়কের নির্মাণকাজ শুরু হওয়ার অপেক্ষায় রয়েছেন সবাই।

পরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪