| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেত্রকোণায় শিশুকে ছুড়ে ফেলে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

reporter
  • আপডেট টাইম: মে ১৮, ২০২৬ ইং | ২১:৫৯:১৮:অপরাহ্ন  |  ২২৯ বার পঠিত
নেত্রকোণায় শিশুকে ছুড়ে ফেলে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার মদনে এক মাস সাত দিনের শিশুকে মায়ের কোল থেকে ছুড়ে ফেলে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুর রউফ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম মামলা দায়ের ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় ভুক্তভোগী নারী মদন থানায় ধর্ষণ চেষ্টার মামলা করেন। এর আগে সকালে অভিযুক্ত আব্দুর রউফকে আটক করে পুলিশ।

ঘটনাটি ঘটেছে রোববার রাত ৮টার দিকে কেন্দুয়া উপজেলার সীমান্তবর্তী কৈজানি গুদারাঘাট সংলগ্ন নির্জন এলাকায়।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, দাম্পত্য কলহের জেরে গত শুক্রবার ভুক্তভোগীর স্বামী তাকে একতরফা ভাবে তালাক দেন। পরে রোববার বাবার বাড়ি সিরাজগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে বিকেল সাড়ে ৫টার দিকে কেন্দুয়ার তাম্বুলিপাড়া এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তিনি।

এ সময় আব্দুর রউফ তার সঙ্গে পরিচিত হয়ে ‘নিজের মেয়ের মতো’ উল্লেখ করে তাকে নিজের বাড়িতে স্ত্রীসহ থাকার প্রস্তাব দেন। ওই নারী তাকে বিশ্বাস করে সন্ধ্যার পর তার সঙ্গে রওনা হন।

অভিযোগে বলা হয়, পরে রউফ তাকে গিয়ালিখাল তীরবর্তী নির্জন ধইঞ্চা খেতে নিয়ে যান। সেখানে ধারালো দা দেখিয়ে শিশুটিকে হত্যার ভয় দেখিয়ে মায়ের কোল থেকে ছুড়ে ফেলে দেন এবং গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন।

একপর্যায়ে ধস্তাধস্তি ও চিৎকারের মধ্যে ওই নারী তার কবল থেকে পালিয়ে নিকটবর্তী সাজিউরা বাজারে গিয়ে স্থানীয়দের বিষয়টি জানান। পরে স্থানীয়রা রাত ৯টার দিকে নদী তীর বর্তী ধইঞ্চা ক্ষেত থেকে শিশুটিকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে ঘটনাস্থল মদন থানার আওতাভুক্ত হওয়ায় তাকে মদন থানায় হস্তান্তর করা হয়।

ওসি মো. তরিকুল ইসলাম জানান, অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪