| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বনানীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: Jul ১৩, ২০২৬ ইং | ১৯:০৬:৪৩:অপরাহ্ন  |  ১০৯৫ বার পঠিত
বনানীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন

স্টাফ রিপোর্টার : রাজধানীর বনানী শাখার উদ্যোগে চালু হয়েছে পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা। ‘ক্যাশলেস বনানী’ শ্লোগানকে সামনে রেখে ডিজিটাল লেনদেন সম্প্রসারণ ও বাংলা কিউআর বাস্তবায়নের লক্ষ্যে এক সচেতনতামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় এই সেবার।

সোমবার (১২ জুলাই) বেলা আড়াইটার দিকে বনানী সুপার মার্কেটে পূবালী ব্যাংক পিএলসি বনানী শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বনানী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ক্যাশলেস সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূবালী ব্যাংকের ঢাকা উত্তর অঞ্চলের মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান একেএম আব্দুর রাকীব। সভায় বক্তারা নগদবিহীন লেনদেনের সুবিধা, নিরাপত্তা ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করার পাশাপাশি সাইবার অপরাধ রোধে সর্বস্তরে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন।

ব্যাংক কর্মকর্তারা জানান, বাংলা কিউআর ব্যবহার করে গ্রাহকরা সহজেই মোবাইল অ্যাপের মাধ্যমে যেকোনো কেনাকাটার বিল পরিশোধ করতে পারবেন। এতে নগদ টাকা বহনের ঝুঁকি কমবে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ডিজিটাল পেমেন্ট গ্রহণ সহজ হবে।

অনুষ্ঠানে বনানী শাখার কর্মকর্তা ছাড়াও এ সময় ব্যাংকের গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪