স্টাফ রিপোর্টার: প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা পৌঁছে দিতে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২০ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি বলেন, ফ্যামিলি কার্ড বিতরণে একটি নির্ভরযোগ্য ও সমন্বিত তথ্যভাণ্ডার গড়ে তুলতে হবে, যাতে প্রকৃত সুবিধাভোগীরাই অন্তর্ভুক্ত হন।
প্রধানমন্ত্রী ধাপে ধাপে সারা দেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশ দেন।
বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, মুখ্য সচিব এ. বি. এম. আব্দুস সাত্তার, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধাসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/বাবি