| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

reporter
  • আপডেট টাইম: Jul ২০, ২০২৬ ইং | ১৭:২২:০৬:অপরাহ্ন  |  ১৪৭৪৫২৯ বার পঠিত
আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (২০ জুলাই) রাজধানীর রমনায় বিআইআইএসএস মিলনায়তনে এক সেমিনার শেষে সাংবাদিকদের তিনি জানান, প্রত্যর্পণ চুক্তি ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করে আসাদুজ্জামান খানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, আসাদুজ্জামান খান পলাতক আসামি হওয়ায় তাকে ফেরাতে প্রয়োজনীয় চিঠি সম্প্রতি ভারতকে পাঠানো হয়েছে। ভারতে অবস্থানরত অন্যান্য পলাতক আসামিদের ক্ষেত্রেও পৃথকভাবে চিঠি দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, আইন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় সমন্বিতভাবে এ প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। বাংলাদেশ আশা করছে, দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আলোকে ভারত এ বিষয়ে ইতিবাচক সাড়া দেবে।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের নভেম্বরে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে প্রত্যর্পণের বিষয়ে ভারতকে প্রথমবার চিঠি পাঠানো হয়েছিল। এবার আসাদুজ্জামান খানকে ফেরানোর লক্ষ্যে পৃথকভাবে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪