| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্পেনকে অভিনন্দন জানা‌ল বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: Jul ২০, ২০২৬ ইং | ২২:৪৭:০৯:অপরাহ্ন  |  ২৩২৪ বার পঠিত
স্পেনকে অভিনন্দন জানা‌ল বাংলাদেশ

স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপ ২০২৬ চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানিয়েছে মাদ্রিদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

সোমবার (২০ জুন) বাংলাদেশ দূতাবাসের এক বার্তায় বলা হয়, স্পেনের ঐতিহাসিক সাফল্যে দেশটির জনগণ ও ফুটবল দলকে শুভেচ্ছা।

স্পেনের এই অসাধারণ অর্জন দলটির প্রতিভা, কঠোর পরিশ্রম, দৃঢ় সংকল্প ও চেতনার প্রমাণ। এই জয় বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর জন্য আনন্দ ও গর্বের মুহূর্ত সৃষ্টি করেছে।

বার্তায় আরও বলা হয়, বাংলাদেশ ও স্পেনের সম্পর্ক বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। স্পেনের এই স্মরণীয় বিজয় উদযাপনের পাশাপাশি দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেছে দূতাবাস। পাশাপা‌শি স্পেনের জন্য ভবিষ্যতেও আরও সাফল্য ও গৌরবময় অর্জন কামনা করা হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে স্পেন। এ‌ নি‌য়ে স্পেন দ্বিতীয়বার বিশ্বকাপ জিতল।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪