| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জমে উঠেছে উত্তরা প্রেসক্লাবের নির্বাচনী লড়াই, আজ ভোটগ্রহণ

reporter
  • আপডেট টাইম: Jul ২২, ২০২৬ ইং | ০৮:৫৯:০৩:পূর্বাহ্ন  |  ১৪৯ বার পঠিত
জমে উঠেছে উত্তরা প্রেসক্লাবের নির্বাচনী লড়াই, আজ ভোটগ্রহণ

স্টাফ রিপোর্টার: বহুল প্রতীক্ষিত উত্তরা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬ আজ (২২ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। ঢাকা-১৮ আসনের আওতাধীন সাতটি থানা নিয়ে গঠিত এ সাংবাদিক সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

এর আগে গত ১৮ জুলাই ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হলেও এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নির্বাচনের দুই প্রার্থী রবিউল আলম রাজু ও সাকিবুল হাসান নিহত হওয়ায় নির্বাচন স্থগিত করা হয়। পরে নির্বাচন কমিশন নতুন তারিখ হিসেবে ২২ জুলাই ভোটগ্রহণের দিন নির্ধারণ করে।

দুর্ঘটনার আগে নির্বাচনে ১৩টি পদে মোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। দুই প্রার্থীর অকাল মৃত্যুর পর বর্তমানে ১৩টি পদে ৩০ জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন।

এবারের নির্বাচনকে ঘিরে সদস্যদের আগ্রহ আগের যেকোনো সময়ের তুলনায় বেশি। কারণ, উত্তরা প্রেসক্লাবের ইতিহাসে এবারই প্রথম গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে এক বছরের পরিবর্তে দুই বছর (২০২৬-২০২৮) মেয়াদি কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হবে।

সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে প্রার্থীরা ভোটারদের সমর্থন পেতে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন। শেষ মুহূর্তেও ভোটারদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন তারা।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এরপর ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।

প্রধান নির্বাচন কমিশনার মো. সেলিম কবির বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন কাজ করছে। তিনি সব প্রার্থী ও ভোটারদের সহযোগিতা কামনা করেন।

সব মিলিয়ে, উত্তরা প্রেসক্লাবের নির্বাচন ঘিরে সাংবাদিক সমাজে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভোটারদের রায়েই নির্ধারিত হবে আগামী দুই বছরের জন্য সংগঠনটির নতুন নেতৃত্ব।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪