| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, বন্যার আশঙ্কা

reporter
  • আপডেট টাইম: Jul ২২, ২০২৬ ইং | ১০:৫৪:৫৭:পূর্বাহ্ন  |  ১৩৯ বার পঠিত
তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, বন্যার আশঙ্কা

স্টাফ রিপোর্টার: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি আবারও দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। এতে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে চরাঞ্চলের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে।

বুধবার (২২ জুলাই) সকাল ৬টায় ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার মাত্র ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

পানি বাড়তে শুরু করায় নদীতীরবর্তী নিম্নাঞ্চলের বিভিন্ন ফসলি জমি ইতোমধ্যে প্লাবিত হতে শুরু করেছে। পরিস্থিতি মোকাবিলায় তিস্তা ব্যারেজের ওপর চাপ কমাতে কর্তৃপক্ষ ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে তিস্তা অববাহিকার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪