| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাংস্কৃতিক চর্চা জোরদারে ক্রীড়া সামগ্রী ও হারমোনিয়াম বিতরণ

reporter
  • আপডেট টাইম: Jul ২৩, ২০২৬ ইং | ১৮:৫১:৪৬:অপরাহ্ন  |  ১২৭৫ বার পঠিত
সাংস্কৃতিক চর্চা জোরদারে ক্রীড়া সামগ্রী ও হারমোনিয়াম বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন, সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করতে ক্রীড়া সামগ্রী, স্যানিটারি ন্যাপকিন, হাইজিন উপকরণ ও হারমোনিয়াম বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৪টায় কালুখালী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের ২০২৫–২৬ অর্থবছরের এডিপি (বিশেষ) বরাদ্দের আওতায় এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন, কালুখালী।

কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার প্রধান এবং প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী, স্যানিটারি ন্যাপকিন, হাইজিন উপকরণ ও হারমোনিয়াম তুলে দেওয়া হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। খেলাধুলা, সংস্কৃতি এবং স্বাস্থ্যসচেতনতা শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান প্রজন্মকে মেধাবী, সুস্থ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই। শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের উপকরণ বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের সার্বিক বিকাশ আরও বেগবান হবে বলে আমরা আশা করি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও স্বাস্থ্যবিধি চর্চায় উদ্বুদ্ধ করতে শিক্ষক ও অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটি কভার করেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪